বিপিএলে পাখির চোখ নির্বাচকদের
বিশ্বকাপের বছরে বিপিএল। স্বাভাবিকভাবেই এবার বাড়তি গুরুত্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জুনে বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেয়ার আগে বড় আকারে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার সেরা সুযোগ এই ঘরোয়া আসর। খেলোয়াড়দের মতো নির্বাচকদের জন্যেও শেষ সুযোগ দল গঠনের। গতকাল গণমাধ্যমে এসে নির্বাচক হাবিবুল বাশার সুমনও শোনালেন বিপিএলের দিকে লক্ষ্য রাখার কথা।
দেশি্য ব্যাটাররা খানিক ওপরে ব্যাট করবেন এটাই আশা তার, ‘আশা করি, ওরা একটু ওপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু ওপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। ২০২৩ সালে ক্ষুদ্রতম এই ফরম্যাটে সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। দল নিয়ে তাই খানিক আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার।
টি-টোয়েন্টি দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের ডিপিএল টোয়েন্টি ভার্সনে হবে কী না এমন প্রশ্নে বাশার বলেন, ‘এবার ওরকম পরিকল্পনা নেই। সম্ভবত ৫০ ওভারের ক্রিকেটই হবে। কিন্তু টি-টোয়েন্টি খেলার সুযোগ আছে আমাদের। বিপিএল, প্রিমিয়ার লিগের পর বেশ কিছু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা।
প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার সেটা আমরা পাব।' সাকিবকে নিয়ে বাশার বলেন, ‘নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল সাকিব। তবে সব সময় কথা হয়েছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটা নিয়ে বেশি কথা হয়েছে। ওর ইনজুরিটা বড় চিন্তার বিষয়। সেটা ঠিক হলে, মাঠে নামতে সময় লাগবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live