এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। সে উপলক্ষে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে।
জবাবে সালাউদ্দিন বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই। এবার মিরপুরে নয়, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে।
কুমিল্লাও অনুশীলনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত সাকিব মাসকো ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছে। এ নিয়ে কুমিল্লার কোচ বলেন, ‘মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না। সালাউদ্দিন আরও বলেন, ‘সব দলই যার যার মতো বেছে নিয়েছে।
অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?