চিটাগাং চ্যালেঞ্জার্সের খেলোয়াড়দের ফেসবুক পোস্টকে ঘিরে তোলপাড়
বিপিএল শুরুর আগেই আবারও বিতর্কে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলোয়াড়দের বেতন ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে দলটি। গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলা অভিষেক মিত্র বেতন নিয়ে অভিযোগ করেছিলেন। ফেসবুক পোস্টে তিনি সরাসরি বলেছেন, গত মৌসুমের টাকা এখনো পাননি। এ নিয়ে অবশেষে নিজেদের অবস্থান খুলেছে চিটাগাং চ্যালেঞ্জার্স।
গতকাল শনিবার গণমাধ্যমে চট্টগ্রাম দলের অপরারেশন্স ম্যানেজার ইমরান হাসান বলেন, 'আমার কথা হয়েছে উনার (অভিষেক মিত্র) এই ব্যাপারে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম উনি কোন ক্যাটাগরিতে ছিলেন, কত টাকার খেলোয়াড় ছিলেন। উনি ড্রাফট থেকে আসেননি। উনাকে ড্রাফটের পরে নেওয়া হয়েছিল। উনি আসছিল পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে।'
'যখন উনি আমাকে বলেছিলেন আমি পেমেন্ট পাব, তখন আমি বললাম আমি একাউন্টসের সাথে কথা বলে জানাব। আমি একাউন্টসের সাথে কথা বলে জানতে পারছি উনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। তখন উনাকে আমি বলেছি আপনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরির খেলোয়াড় আপনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকার মধ্যে কর সংক্রান্ত টাকা কেটে নেওয়ার পর বাকি টাকা পাবেন।'
'তখন সে (অভিষেক মিত্র) আমাকে বলল, করের টাকা কাটা যাওয়ার কথা না। আমি বললাম অবশ্যই কাটা যাবে এটা বাধ্যতামূলক। উনি অন্য খেলোয়াড়দের কথা বলছিল আমি উনাকে বলছি যেটাই করেন অফিসে আসেন। কর বাদে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু উনি আমাদের সহযোগিতা করেননি যার কারণে এই অবস্থা।'
মাঠে গড়ানোর আগেই আবারও বড় বিতর্কে বিপিএল ফ্র্যাঞ্চাইজ
ইমরান হাসান নিজেদের অবস্থান জানিয়ে বলেন, 'এত বছর ধরে বিপিএলে খেলছি, করের টাকা সরকারি নিয়ম, এখানে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো কিছু ছিল আমার মনে হয় না। আমরা কখনোই বলিনি টাকা দেব না, এরপরও যদি এভাবে গুজব ছড়ায় দেয় আমাদের কিছু করার নেই। আমরা এ বিষয়ে (পদক্ষেপ) অফিসিয়ালি কাজ করছি সময় হলে আপনাদেরকে জানিয়ে দেব।'
অভিষেক মিত্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'উনি আমাদের বলেছিলেন উনি দশ লাখ টাকার ক্যাটাগরিতে কিন্তু আসলে উনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে ছিলেন। উনাকে আমরা বলেছি করের টাকা কেটে নেওয়ার পর উনি আরো পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাবেন, উনাকে অফিসে আসতে বলেছি। কিন্তু উনি না এসে মনমতো স্ট্যাটাস দিয়ে রেখেছেন। পেমেন্ট ইস্যুতে উনার সাথে কথা হয়েছে দুই-তিনবার। তো এখানে একাউন্ট সেকশনে চেক করে কথা বলতে হবে আন্দাজের উপর কিছু করা যাবে না। সে অনুযায়ী আমরা কথা বলেছি। (পোস্ট দেওয়ার পর) উনি আমাদের সাথে কোন যোগাযোগ করেনি আমিও করিনি।'
বিপিএল শুরুর আগেই এমন অভিযোগ চাপ সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিপিএলে আমরা চার বছরের বেশি সময় ধরে আছি। এখানে অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমরা সবসময় প্রফেশনালি সবকিছু সামলে নিয়েছি। এখানেও সেভাবেই করছি। এসব নিয়ে আমরা চিন্তিত না। দল তাদের মতো কাজ করছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live