বিপিএলের ধারাভাষ্যে থাকছেন একদল তারকা
বিপিএল শুরুর আগেই ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। এই মৌসুম শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। এই আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে দর্শকদের আশার আলো দেখাচ্ছেন তারা। বিপিএল শুরুর আগে ধারাভাষ্যকার প্যানেলের তালিকা প্রকাশ করেছে বিসিবি, যাতে রয়েছেন ৫ জন বিদেশি ধারাভাষ্যকার।
গত কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাভাষ্য নিয়ে ভক্তরা খুব একটা খুশি হননি। তবে দশম আসরের ধারাভাষ্য প্যানেলকে চমক দিয়েছে বিসিবি। বিপিএলের আসন্ন আসরে ধারাভাষ্যে সবচেয়ে বড় চমক রমিজ রাজা। পাকিস্তানের এই জনপ্রিয় ধারাভাষ্যকার এখন দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে। প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য করবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই মাইকে সময় কাটাচ্ছেন রাজা।
রমিজ রাজার পাশাপাশি বিপিএলের ধারাভাষ্যে দেখা যাবে আরেক পাকিস্তানি ক্রিকেটার আমির সোহেলকে। এর আগেও বিপিএলে মন্তব্য করেছেন তিনি। গত মৌসুমে বিপিএলে ধারাভাষ্য দেওয়া স্যার কার্টলি অ্যামব্রোস এবারও রয়ে গেছেন। এ ছাড়া এবার দেখা যাবে দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যানকেও। রমিজ রাজার মতো রাসেল আর্নল্ডও প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য করতে আসছেন। স্থানীয় ভাষ্যকারদের মধ্যে রয়েছেন আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সানিয়াদ ঘোষ এবং মাজহার উদ্দিন অমি।
বিপিএলের ধারাভাষ্য প্যানেল- রমিজ রাজা, এইচডি অ্যাকারম্যান, কার্টলি অ্যামব্রোস, রাসেল অ্যারনোল্ড, আমির সোহেল, আতহার আলী, শামীম চৌধুরি, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দীন অমি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live