বিপিএলে উড়ন্ত শুরুতে চোখ চট্টগ্রামের
কথায় আছে শেষ ভাল যার সব ভাল তার। তবে খেলার মাঠে বিশেষ করে তুমুল প্রতিদ্বন্দ্বিতামুলক কোন টুর্নামেন্টে বিষয়টি সম্পূর্ণই বিপরীত। কেননা এখানে শুরুটা ভাল হলে যে আত্মবিশ্বাস পাওয়া যায় তা পুরো টুর্নামেন্টে দারুণ কিছু করার জ্বালানি যোগায়। আর সেকারণেই সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১০ম আসরের একবারে প্রথম ম্যাচের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাখির চোখ করেছে বলে জানালেন দলটির অধিনায়ক শুভাগত হোম। শুক্রবার (১৯ জানুয়ারি) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শুভাগত’র চট্টগ্রাম মোকাবেলা করবে ফরচুন বরিশালকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি সবাই। অনুশীলনটা ভালোভাবে সারার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমন নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই যাব। প্রথম ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে,’ বলছিলেন শুভাগত। বিপিএলের প্রতিটি আসরেই ধীর ও মন্থর আচরণের কারণে ভয়ানক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় দেশের হোম অব ক্রিকেটের ভেন্যু শের-ই-বাংলাকে।
তো এবার কেমন উইকেট চাইছেন? বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে শুভাগত বললেন, স্পোর্টিং উইকেট। ‘গেল বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল। আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং-বোলিং… সব মিলিয়ে স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটিং বোলিং দুই বিভাগই যেন ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেট চাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?