বাংলাদেশ দলের অধিনায়ক হতে চেয়ে যা বললেন তাসকিন
আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। নামে-ভারে কুমিল্লা এবারও টপ ফেভারিটদের একটি। তবে সেই অনুসারে ঢাকা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। যদিও বর্তমানে দেশের অন্যতম সেরা দুই পেসার আছেন ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। আসর শুরুর আগে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলে ঢাকার পেসার তাসকিন আহমেদ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার পেসার।
ঢাকার নেতৃত্বভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, তার সহ-অধিনায়ক হিসেবে আছেন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’ বিপিএলে নিজের দল ঢাকাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি।
আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে স্কোয়াডে বাকি যারা আছেন, তাদের নিয়েই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়।
আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো (সৈকতকে) সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।’ পরবর্তীতে তাসকিনের কাছ থেকে কেমন প্রত্যাশা, সেটা জানান ঢাকার অধিনায়ক সৈকত, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।’ আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live