এখন পর্যন্ত বিপিএলের ৮ দলের নাম পরিবর্তন করা হয়েছে ২৮ বার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এই শতাব্দীর প্রথম দিকে শুরু হয়। যাইহোক, এই ফর্ম্যাটটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাথে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ২০১২ সালে বাংলাদেশের ক্রিকেটে ঢেউ। একই বছরের ফেব্রুয়ারিতে ৬টি দল নিয়ে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
ফ্র্যঞ্চাইজি ক্রিকেটে সাধারণত লম্বা সময়ের জন্য দলগুলোর মালিকানা দেওয়া হয়। আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশ সব জায়গায়ই এমনটাই চোখে পড়বে। ব্যাতিক্রম কেবল বিপিএলে। এখানে ম্যাজিক্যাল চেয়ারের মতো পরিবর্তন হয় মালিকানা। ফলে দলগুলোর নামেও পরিবর্তন আসে।
বিপিএলে নাম বদলের এই লড়াইয়ে যৌথভাবে শীর্ষে আছে ঢাকা ও সিলেট। এই দুই বিভাগ রীতিমতো নাম বদলের এল ক্লাসিকোতে নেমেছে। এবারের আসরসহ মোট দশটি আসরে এই দুই দল খেলেছে সমান ৬টি করে ভিন্ন ভিন্ন নামে।
ঢাকা শুরু করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স দিয়ে। এই নামে দুইবার চ্যাম্পিয়ন হয় দলটি। কিন্তু নিষেধাজ্ঞায় পড়ে বিদায় নেয় তারা। ফলে ২০১৫ থেকে ঢাকা ডায়নামাইটস নামে আসে নতুন দল। তারা খেলেছে ২০১৯ সাল পর্যন্ত। এরপর ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ডমিনেটর্স ও মিনিস্টার ঢাকা। আর এবার খেলবে দুর্দান্ত ঢাকা।
নাম বদলের এই লডাইয়ে ঢাকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সিলেট। এবারের আগে যে ৯টি আসর অনুষ্ঠিত হয়েছে সেখানে ৮ বার খেলেছে ভিন্ন ভিন্ন ৬ মালিকানায়। তারা আসর শুরু করেছিল সিলেট রয়্যালস দিয়ে। দুই বছর খেলেছে এই নামে। ২০১৫ তে খেলেছে সিলেট সুপার স্টার্স নামে। ২০১৬ আর ২০১৭ আসরে খেলেছে সিলেট সিক্সার্স নামে। এরপর সিলেট থান্ডার্স ও সিলেট সানরাইজার্স নামেও খেলেছে তারা। আর বর্তমানে খেলছে সিলেট স্ট্রাইকার্স নামে।
নাম বদলের দিক থেকে এই দুই দলের পরই আছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী। এই তিন দলই নাম পরিবর্তন করেছেহ তিনবার করে। আর বাকি দুই দল রংপুর ও বরিশাল একবার করে তাদের নাম পরিবর্তন করেছে।
৯ আসরে বিপিএল দলগুলোর নাম বদল :
ঢাকা ৬টি – ঢাকা গ্লাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটরস, দুরন্ত ঢাকা।
সিলেট ৬টি – সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টারস, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স, সিলেট স্ট্রাইকার্স।
বরিশাল ৩টি – বরিশাল বার্নার্স, বরিশাল বুলস, ফরচুন বরিশাল।
চট্টগ্রাম ৩টি – চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
খুলনা ৩টি – খুলনা রয়্যাল বেঙ্গলস, খুলনা টাইটানস, খুলনা টাইগারস।
রাজশাহী ৩টি – দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস।
কুমিল্লা ২টি – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
রংপুর ২টি – রংপুর রাইডার্স, রংপুর রেঞ্জার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?