অবশেষে বিপিএলে খেলার অনুমতি পেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামীকাল শুক্রবার। সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসরও একই দিনে শুরু হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে চার তারকা ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। ফলে বাবর আজমের বিপিএল ও আইএল টি-টোয়েন্টিতে যোগ দিতে আর কোনো বাধা নেই।
যে চার পাকিস্তানি ক্রিকেটার অনাপত্তিপত্র পেয়েছেন তারা হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে একমাত্র পেসার শাহীন আফ্রিদিই এমিরেটস টুর্নামেন্টে খেলবেন। বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান সংবাদমাধ্যম।
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান আগের আসরের মতো এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বাবরকে এবার দেখা যাবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে। গত আসরে বিপিএলে খেলেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এছাড়া আরেক পাক পেসার ওয়াসিম জুনিয়র এবারের বিপিএলে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।
অন্যদিকে, আইএল টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্স। তিন মৌসুমের চুক্তিতে তিনি দলটির সঙ্গে চুক্তি করেছেন। সেখানে আছে তার জাতীয় দল সতীর্থ শাদাব খান ও আজম খানের নামও। তবে এখনও এই দুই ক্রিকেটার টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র পাননি।
The tenth edition of BPL and the second edition of ILT20 will kick start from Friday, January 19, 2024
Read More: https://t.co/WZHHu4PXx4#BPL24 #ILT202024 #PakistanCricketTeam pic.twitter.com/ADsqXMHIUu
— Cricket Pakistan (@cricketpakcompk) January 18, 2024
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, বাইরের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে ফখর জামান ও আজম খান এনওসি’র অপেক্ষায় রয়েছেন। তবে বিষয়টি পিসিবি খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের মনোভাব বুঝেই তারপর এনওসি দিতে চায় পিসিবি। এর আগে জাতীয় দলের টেস্ট সিরিজ বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য পিসিবির সঙ্গে বেশ টানাপোড়েন চলেছে পেসার হারিস রউফের। সর্বশেষ জলঘোলা করে পাকিস্তান রউফকে লিগটিতে খেলার অনুমতি দেয়। সেখানে খেলছেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার জামান খান ও উসামা মির।
আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এনওসি পেতে দেরি হওয়ায় ওই ম্যাচটিতে রিজওয়ানকে ছাড়াই নামতে হতে পারে কুমিল্লার। এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে তাদের সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচও বাকি রয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে কাল সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?