অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: এক নজরে দেখে নিন বিশ্বকাপের সূচি, যে ফরম্যাটে হবে খেলা
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল। টাইগার যুবরা পচেফস্ট্রুমে ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এ বার চার বছর পর প্রোটিয়াদের মাটিতে বসছে যুব বিশ্বকাপ।
প্রাথমিকভাবে এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পরিকল্পনা সাজান লাল-সবুজের যুবকরা। তবে, সরকারি হস্তক্ষেপে লঙ্কান বোর্ড আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। এর মধ্যে গত তিনবারের মধ্যে দুইবার প্রোটিয়াদের মাটিতে বিশ্ব যুব টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪
তারিখ ১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারিস্বাগতিক দক্ষিণ আফ্রিকাদল ১৬ম্যাচ ৪১মূলত দুই বছর পরপর হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে জেতা শিরোপাটা পরের আসরে ধরে রাখতে পারেননি লাল-সবুজেরা। গতবার ভারতের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় টাইগার যুবারা। এবার সেই ভারত দিয়েই আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আরও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
১৬ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে। এদিন পচেফস্ট্রুমে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আরেক ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
ফরম্যাট
ওয়ানডে ফরম্যাটে ১৬টি দল চার ভাগে খেলবে। গ্রুপ পর্বে প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে হবে ১২ দলের সুপার সিক্স পর্ব। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’ : অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল
সুপার সিক্সে দুই গ্রুপের একটিতে ‘এ’ ও ‘ডি’ এবং অন্য গ্রুপে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো থাকবে। তবে সুপার সিক্সে একই গ্রুপে থাকা দলগুলো পরস্পরের সঙ্গে খেলবে না। তারা অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?