রংপুরে যোগ দিচ্ছেন বাবর, সাকিবের চোখের সবশেষ অবস্থা জানালো চিকিৎসক
নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি বাবর আজম। তাসমান ব্যাংক থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট নিয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। আজ রাতে রংপুর রাইডার্স ক্যাম্পে যোগ দেবেন বাবর। সোহেল ইসলাম বলেন, রংপুরের আগামী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে।
দলটির প্রধান কোচ বলেন, '(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা।'
সাকিবের ইনজুরির খবর নিয়ে সোহেল বলছিলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নেই। এখন সবটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।'
বিপিএলের ব্র্যান্ড ভ্যালু নিয়ে সোহেল বলেন, 'ব্রান্ডভ্যালু অনেক আলোচনা সাপেক্ষ ব্যাপার। এটা অনেক কিছুর সাথে রিলেটেড। এটা এভাবে বলা সম্ভব না। ব্রান্ডভ্যালু বাড়াতে গেলে স্লটের একটা ব্যাপার আছে। আপনি ভালো একজন খেলোয়াড় আনতে গেলে ভালো স্লট দেখতে হবে। আপনারা জানেন এখন এসএ টোয়েন্টি চলছে, আইএল টি-টোয়েন্টি চলছে, দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। তেমন স্লট দেখা দরকার। যাতে ভালো খেলোয়াড় আসবে, ব্রান্ডিংও ভালো হবে। তাছাড়া কিছু পলিসিও আছে যেখানে হিট করলে আমার মনে হয় ব্রান্ডভ্যালু বাড়বে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল