করোনা নিয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন ট্র্যাভিস হেড। প্রথম ইনিংসে খেলেছিলেন ১১৯ রানের ইনিংস। ইনিংসের সুবাদে লিড পায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন হেড। তবে অ্যাডিলেডে এমন পারফরম্যান্স করা প্রধান পরে করোনায় আক্রান্ত হন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান এখনো সেরে ওঠেননি তা থেকে। তবু তাঁকে ব্রিসবেন টেস্টে দলে চায় অস্ট্রেলিয়া। তারা আশা করছে, পরশু শুরু হতে যাওয়া টেস্টের আগেই নেগেটিভ হবেন হেড। যদি না–ও হন, নির্দিষ্ট কিছু শর্ত মেনে খেলবেন হেড। হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে দলের সঙ্গে না গিয়ে গিয়েছেন এক দিন দেরিতে।
যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করার কথা আছে তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স হেড প্রসঙ্গে বলেছেন, ‘মনে হচ্ছে, হেড এ (করোনা) থেকে প্রায় বেরিয়ে আসছে। ও ভালো আছে। মনে হয় আজ অনুশীলন করবে। ও যদি পজিটিভও থাকে, তবু খেলতে পারে, তবে তাতে করোনার কিছু বিধি মানতে হবে।’ গত মৌসুমে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে করোনা নিয়েই নেমেছিলেন ম্যাট রেনশ। সেটি ছিল টেস্টে প্রায় ৫ বছর পর রেনশের ফেরার ম্যাচ। তবে মাঠের বাইরে তাঁকে সতীর্থদের থেকে আলাদা রাখা হয়েছিল। প্রথম টেস্টে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও।
কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনিও খেলবেন ব্রিসবেন টেস্টে। তাই এই টেস্টেও অ্যাডিলেডের একাদশই খেলবে। তাই রেনশকে ব্রিসবেন হিটের হয়ে বুধবার বিগ ব্যাশ ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ফাইনাল শেষে আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ