ফিক্সিং ইস্যুতে তামিমের সতীর্থের বিপিএল শেষ
মাত্র তিন ম্যাচে বিপিএলের মৌসুম শেষ করেছেন শোয়েব মালিক। মৌসুমের বাকি সময় আর দেখা যাবে না এই পাকিস্তানি অলরাউন্ডারকে। ব্যক্তিগত কারণে ছুটিতে দুবাই গেলেও এখন না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফরচুন বরিশালের হয়ে খেলা মালিক ঢাকা মঞ্চের পর দুবাই গিয়েছিলেন। দুবাইয়ে ব্যক্তিগত কাজ সেরে সিলেটের মঞ্চে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
তবে বৃহস্পতিবার দলীয় সূত্রে জানা গেছে, দুবাই থেকে আর ফিরবেন না মালিক। এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন মালিক, অংশ নেন তিনটি ম্যাচে। যদিও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৫ ও ৭ রান। বল হাতে পেয়েছেন মাত্র একটি উইকেট। সেইসাথে ১ ওভারে তিনটি নো বল করে আলোচনায় ছিলেন মালিক।
বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্যাচে শোয়েব মালিকের গলার কাঁটা হয়ে বিঁধল নো-বল। টি-টোয়েন্টি ম্যাচের একটি ওভারে তিনটি নো-বল করেন পাকিস্তানের ক্রিকেটার। মোট ১৮ রান খরচ করে দেন। তার জেরে তুমুল রোষের মুখে পড়েছে শোয়েব।
তবে ইতোমধ্যেই তার বিকল্প খুঁজে নিয়েছে ফরচুন বরিশাল। শোয়েব মালিকের পরিবর্তে দলে যোগ দিবেন আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। তবে ঠিক কবে নাগাদ যোগ দেবেন তিনি, তা জানা যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ