৮ নম্বরে ব্যাটিং করার কারন জানালেন সাকিব
গত বছর ভারতে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো চোখের সমস্যায় পড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার জন্য তিনি বিপিএলের আগে আমেরিকা ও লন্ডনে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন টাইগার ক্যাপ্টেন। চোখের সমস্যা নিয়েও বিপিএলে মাঠে নেমেছিলেন তিনি।
সিঙ্গাপুরে থাকায় কোনো ম্যাচ খেলতে না পারায় আজ (শুক্রবার) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে আবারো মাঠে নামেন সাকিব। তবে রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। তবে ব্যাট করতে নেমে মোট দুই রান করেও পুঁজি করতে পারেননি তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের মাঠে আসতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেন রংপুর কোচ।
তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না। আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’
সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না— এমন প্রশ্নে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’
সাকিবকে কি শুধু বোলার হিসেবে খেলানো হবে কি না এমন প্রশ্নও করা হয়েছিল রংপুর কোচের কাছে। জবাবে সোহেল বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (সব করবে), সেজন্য ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো তাকে দিতেই হবে।’
ম্যাচটিতে সাকিবের দল পরাজিত হয়েছে ২৮ রানে। খুলনার দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় রংপুর মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live