হাইভোল্টের ম্যাচে ব্যাটিং ব্যার্থতায় কুমিল্লার স্বল্প পুঁজির স্কোর
গত কয়েকদিন ধরেই ‘আনফিট’ অবস্থায় মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন।সে কারণে তিনি দলে থাকবেন কি না সেদিকে নজর রাখছেন ক্রিকেট ভক্তরা। তবে যথারীতি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের (শুক্রবার) ম্যাচে খেলতে আসেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ঢাকাপর্বের বিরতি দিয়ে আজ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে দশম বিপিএলের ম্যাচ। সেখানে এখনও একটি ম্যাচও না জেতা সিলেট জয়ের খোঁজে হন্য হয়ে নামছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত হওয়া দুটি ম্যাচেই হেরেছে মাশরাফির সিলেট। অন্যদিকে হার দিয়ে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করেছে।
এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সিলেট। তবে প্রতিপক্ষ কুমিল্লা অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। সিলেট আজ ইনফর্ম স্পিনার দুশান হেমন্থের পরিবর্তে সামিত প্যাটেলকে ও বেনি হাওয়েলের জায়গায় নিয়েছে রায়ান বার্লকে। এছাড়া স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে পেসার রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ :নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী রাব্বি, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাবা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ রিজওয়ান, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, খুশদিল শাহ ও আলিস ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live