ব্যাটে বলে তান্ডব চালিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল তরুণ টাইগারদের হার দিয়ে। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে টেবিল ঘুরিয়ে দেয় এশিয়ান চ্যাম্পিয়নরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সুপার সিক্সে এক পা রাখল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ইউনাইটেড স্টেট দলের মুখোমুখি হয় তরুণ টাইগাররা। এই ম্যাচে জিতলেই শেষ ষোল রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে। জবাবে যুক্তরাষ্ট ৪৭.৫ বলে সব উউকেট হারিয়ে ১৭০ রান করেছে। ফলে বাংলাদেশ ১২১ রানের বিশাল জয় পেয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে।
এই ম্যাচে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং আইসিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মো. রাফি উজ্জামান রাফি, মো. ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ: প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১৫ এপ্রিল ২০২৬)
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ বড় লাফ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর
- চলছে বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরসরি দেখুন Live