এবারের বিপিএলে খুজে পাওয়া গেল বিশ্বমানের স্পিনার যিনি সুনীল নারিন এর মতো
চলতি বিপিএলে এখনো কুমিল্লা ভিক্টোরিয়ান দলে যোগ দেননি সুনীল নারিন। এমন বিশ্বমানের স্পিনারের অনুপস্থিতি অবশ্যই ভিক্টোরিয়ানরা অনুভব করছে। গতকাল সিলেটকে হারানোর পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন একথা বলেন।
তিনি বলছিলেন, ‘আমাদের দলটা যেভাবে সাজানো ছিল, তিন-চারজন ক্রিকেটার আসেনি। তো কম্বিনেশন নষ্ট হয়ে গেছে। আমি আসলে ড্রাফটেও একটা প্লেয়ারকে ডাকি নাই, আলিসকে নেয়ার জন্য। এটা নির্ভর করছিল সুনিল (নারিন) কখন আসে।’
‘সুনিলের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। যেহেতু ও আসে নাই, তখন আমাদের যে বোলিং আক্রমণ আছে সেখানে আমার মনে হয়েছে যে একজন মিস্ট্রি বোলার দরকার। যে আসলে মাঝের ওভারগুলোতে খেলাটা নিয়ন্ত্রণ করবে বা আগে আগে উইকেট নিয়ে নেবে। তো সুনিল আসলে আমরা আরও শক্তিশালী হবো।’-আরো যোগ করেন তিনি।
তবে কোচকে গত কাল চমক দেখিয়েছেন আলিস আল ইসলাম। সেও একজন রহস্যময় স্পিনার, ‘আমাদের দেশে মিস্ট্রি বোলার অনেক কম। ছেলেটা অনেক আগে শুরু করেছিল। অনেক ভাল করেছিল। এর মধ্যে চাকিং (অবৈধ বোলিং অ্যাকশন) এর কারণে বাদ পড়ল। চার বছর ক্রিকেট থেকে অনেক দূরে ছিল।’
‘আমার একটা সুবিধা ছিল। ও আমার কাছে অনুশীলন করে বলে কাছ থেকে দেখতে পেরেছি। আমার বিশ্বাস ছিল ওর ওপর। ওর বলে অনেক বৈচিত্র আছে। এমন বোলার আমাদের দরকার, দেশের দরকার। যেহেতু আমরা মিস্ট্রি বোলার পাচ্ছি না, এমন বোলার পেলে লাভ হবে। তার অনেক বৈচিত্র। সে এটা ধরে রাখতে পারলে দেশের অনেক বড় সম্পদ হতে পারে।’-যোগ করেন সালাউদ্দিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live