ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে পাত্তা পেলোনা পাকিস্তান
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই সিরিজ শুরু করেছে টাইগ্রেসরা। এবার সিরিজে আরেক দল পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রানের পুঁজি সংগ্রহ করার পর তারা পাকিস্তানকে ১০০ রানে সীমাবদ্ধ করে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জিতেছে স্বাগতিকরা।
আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। যেখানে যুব টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।
জবাবে ব্যাট করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা। এছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে শিকার ধরেন। ২৩ ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাতীয় দলের স্পিনার রাবেয়া।
এর আগে বাংলাদেশের রানতাড়ায় শুরুতে দারুণ ব্যাট করেন পাকিস্তানের ওপেনাররা। বলতে গেলে পুরো ইনিংসে তারা দুজনই ভালো পারফর্ম করেছেন। ফাতিমা-সামিয়ার ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে তোলে ১০০ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)