২০০ রান করলেন বাংলাদেশের মঈনুল
ব্যাট হাতে আজ ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেট লিগে ঝড় তুলেছেন লালমাটিয়া এফসির মইনুল হোসেন। বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে মইনুলের শতরানের পর লালমাটিয়া ৬ উইকেটে ৩১৯ রান করে। কুয়াশার কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি ১ ওভারে নামিয়ে আনা হয়। অর্ধশতক পেতে ৪৭ বল খেলেন মঈনুল। এ পর্যন্ত ছিল ৩ ছক্কা ও ৬টি চারের মার।
অর্থাৎ বাউন্ডারিতেই পেয়েছেন ৪২ রান। শতক পেতে পরের ৫০ রান তুলে নেন মাত্র ২৩ বলে। এ পথে আরও ৫টি ছক্কা ও ৫টি চার মারেন মঈনুল। ৭০ বলে শতক তুলে নেন। দ্বিশতক পেতে খেলেছেন ১৩৩ বল। অর্থাৎ শতক পাওয়ার পর বাকি ১০০ রান করতে মঈনুল খেলেছেন ৬৩ বল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বিকেএসপির এই ৪ নম্বর মাঠেই প্রথম বিভাগ ক্রিকেট লিগে দ্বিশতক পেয়েছিলেন অগ্রণী ব্যাংকের ওপেনার আজমীর আহমেদ।
উদয়াচলের বিপক্ষে তাঁর ১৬৮ বলে ২২২ রানের ইনিংসেও ছিল ১৬টি করে চার ও ছক্কা। প্রথম বিভাগে তো নয়ই, ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে আজমীরের আগে কেউ দ্বিশতক করেছিলেন কি না, সেটি গবেষণার ব্যাপার। ২০১৯ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে দ্বিশতক পেয়েছিলেন সৌম্য সরকার। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম দ্বিশতক। সৌম্যর ১৫৩ বলে ২০৮ রানের ইনিংসে ছিল ১৬টি ছক্কা ও ১৪টি চার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)