পর পর তিন ম্যাচ হারের কারন ব্যাখ্যা করলেন মিরাজ
বিপিএলের দশম আসরের সফল সূচনার পর ফরচুন বরিশাল তাদের টানা তৃতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। আজ (শনিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে তামিম ইকবালের দল। এই হারের পেছনে ভূমিকা রেখেছে বরিশালের ব্যাটসম্যানদের ধীরগতির রান রেট। স্পিন বোলিং করতে পারেননি সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এমনকি তামিম ৩০ বলে ৩৩ রান করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন ম্যাচ হারের পেছনে স্লো রানরেটের ভূমিকার কথা। তার মতে— টি-টোয়েন্টিতে বেশি রান করতে হলে কোনো ওভারেই রিল্যাক্স হয়ে খেলা যাবে না। তাই হারের জন্য বরিশাল অলরাউন্ডার ব্যাটারদের ওপরই দায় দিয়েছেন।
মিরাজ বলেন, ‘টি-টোয়েন্টিতে বেশি রান করতে গেলে প্রত্যেক ওভারে রান-রেট ঠিক রাখতে হবে। আমরা ১৯৪ রান চেজ করতে নেমেছি, সাড়ে ৯ করে লাগে ওভারে। এখানে (টি-টোয়েন্টিত) কোন ওভারে রিল্যাক্সে খেলা যাবে না। প্রথম ৬ ওভারে আমরা যেভাবে খেলেছি, ২০ ওভার পর্যন্ত ওভাবে খেলতে হবে। এভাবে না খেললে রান-রেট বেড়ে যাবে।’
ছোট ছোট ভুলগুলোর জন্যই এই পরাজয় বলে মন্তব্য মিরাজের, ‘ওরা মাঝখানে দুটো ওভার ভালো বোলিং করেছে। ওই সময় তিনটা উইকেটে চলে গেছে আমাদের। উইকেটও পড়েছে, আবার রান-রেটও বেড়েছে। একটা সময়ে আমাদের ১৪ করে রান লাগতেছিল। ওটা যদি ১০/১১ বা কাছাকাছি থাকতো, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হত। আমরা ১০ রানে হেরেছি, একটা ওভার বেশি রান হতেই পারে। উইকেটটা ভালো। আমাদের ছোট-ছোট যে ভুলগুলো ছিল এজন্য আমরা হেরে গেছি।’
এ নিয়ে চলতি আসরে চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে বরিশাল। অথচ রংপুর রাইডার্সকে হারিয়ে দশম আসর শুরু করেছিল তামিম ইকবালের দল। ৪ ম্যাচে এক জয়ে তাদের পয়েন্ট মাত্র ২, যা বরিশালকে টেবিলের পাঁচ নম্বরে নামিয়ে দিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live