ইংল্যান্ডের কাছে হারের পর রোহিত তাদের কে দোষারোপ করলেন
ইংল্যান্ড দুর্দান্ত খেলে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে ২৮ রানে ইংল্যান্ডের সেই জয়ের পর রোহিত শর্মা দোষ দিলেন তার দলের ব্যাটারদের। ভারত অধিনায়কের মতে তাঁর দল জেতার সাহসটাই দেখাতে পারেনি। ব্যাটারদের নিয়েও খুশি হতে নন রোহিত।
ম্যাচ শেষে রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল হারের কারণ কী? উত্তরে ভারত অধিনায়ক বলেন, “কোনও একটা কারণ বলা কঠিন। ১৯০ রানে লিড পেয়েছিলাম আমরা। ম্যাচের মধ্যে ছিলাম শনিবার পর্যন্ত। কিন্তু ম্যাচ জেতার সাহসটাই দেখাতে পারলাম না। লোয়ার অর্ডারের ব্যাটারেরা ভাল ব্যাট করেছে, কিন্তু আমাদের ব্যাটারেরা ব্যর্থ।”
ইংল্যান্ডের জয়ের নেপথ্যে বড় কারণ অলি পোপ। ইংরেজ ব্যাটার ১৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রোহিতও তাঁর প্রশংসা করেন। ভারত অধিনায়ক বলেন, “ভারতের মাটিতে বিদেশি ক্রিকেটারদের খেলা অন্যতম সেরা ইনিংস। আমরা একটা সময় পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু পোপের ইনিংসের পর খেলা ঘুরে যায়। আমাদের বোলারেরা ভাল বল করেছে। ঠিক জায়গায় বল রাখছিল। কিন্তু পোপ অসাধারণ খেলল।”
নিজেদের পাতা ফাঁদেই পা দিল ভারত, হার্টলিতে হৃদয় ভাঙল রোহিতদের, সিরিজ় শুরু ২৮ রানে হার দিয়ে পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে গেল ভারত। আরও চারটি ম্যাচ বাকি। রোহিত বলেন, “দল হিসাবে আমরা ব্যর্থ। ব্যাটারেরা ব্যর্থ। আমি চেয়েছিলাম খেলাটা পঞ্চম দিনে যাক। ৩০ রান মতো বাকি ছিল। আমরা জিততেও পারতাম।”
ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২৪৬ রান। জবাবে ভারত করে ৪৩৬ রান তুলে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু পোপের দাপটে ইংল্যান্ড তোলে ৪৩৬ রান। ভারতের সামনে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য রেখেছিলেন বেন স্টোকসেরা। সেই রান তুলতে নেমে ভারতের ব্যাটারদের উপর শাসন করেন অভিষেক ম্যাচ খেলতে নামা টম হার্টলি। একাই ৭ উইকেট তুলে নেন তিনি। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২০২ রানে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি থেকে। সেই ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি টেস্টগুলি রাজকোট, রাঁচী এবং ধর্মশালাতে। পাঁচ টেস্টের লম্বা সিরিজ়ে ফিরে আসার সুযোগ পাবেন রোহিতেরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)