ভারতকে ৫-০ তে হারাবে ইংল্যান্ড!
ভারত সফরে ইংল্যান্ডের শুরুটা দারুণ। প্রথম টেস্টে বেন স্টোকদের দুর্দান্ত জয় আশা জাগিয়েছে মন্টি পানেসারকে। সাবেক এই বাঁহাতি পেসার বিশ্বাস করেন, এই জয়ের নায়ক অলিভার পোপ এবং টম হার্টলি তাদের ফর্ম ধরে রাখতে পারলে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে সিরিজ জিতবে।
প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকা সত্ত্বেও, ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট ২৮ রানে জিতেছে। দ্বিতীয় ইনিংসে সহ-অধিনায়ক পপি ২৭৮ বলে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বল হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দেন বাঁহাতি স্পিনার হার্টলি।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বললেন, এই জয় তার কাছে বিশ্বকাপের জয়ের সমান!
“বিদেশের মাটিতে ইংল্যান্ডের স্মরণীয় জয়গুলোর একটি এটি। ইংল্যান্ডে এটি বড় খবর। মনে হচ্ছে আমরা বিশ্বকাপ জিতেছি।”
সফরকারী কোনো দলের জন্য ভারতে টেস্ট ম্যাচ জেতা কতটা কঠিন, সেটা ফুটে উঠবে ছোট্ট একটি পরিসংখ্যানে। দেশের মাটিতে সবশেষ ৪৮ টেস্টে ভারতের স্রেফ চতুর্থ পরাজয় এটি। গত প্রায় এক যুগ ধরে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ তারা হারেনি।
সফরকারী কোনো দলের ভারতে টেস্ট সিরিজ জয়ের সবশেষ কীর্তি অবশ্য ইংল্যান্ডেরই। ২০১২ সালের সেই সিরিজে ইংলিশদের ২-১ ব্যবধানে জয়ে বল হাতে বড় অবদান ছিল পানেসারের। তার মতে, দুই দলের ক্রিকেটারদের শরীরী ভাষা পার্থক্য গড়ে দিয়েছে হায়দরাবাদে।
“আমি মনে করি ইংল্যান্ড এমন একটি দল যারা, ভারতের কাছ থেকে শিখছে। তারা দেখে ভারতের বোলাররা কীভাবে বল করে, ওরা কীভাবে ব্যাট করে এবং ওদের শরীরী ভাষা দেখে। যখন তারা ভারতীয় দলের কোনো দুর্বলতা দেখে, তখন বুঝতে শুরু করে যে, তারা ভারতকে হারাতে পারে।”
“একটি উদাহরণ দেই, আকসার প্যাটেল মানসিকভাবে শক্ত ছিল না, সে ক্যাচ ফেলেছিল। অন্যদিকে টম হার্টলির দিকে তাকান, প্রথম ইনিংসে ইয়াশাসবি জয়সওয়াল তাকে অনেক চার মেরেছিল কিন্তু বেন স্টোকস তার প্রতি আস্থা রেখেছিল। স্টোকসের অধিনায়কত্ব দুর্দান্ত ছিল, হার্টলির দ্বিতীয় ইনিংসের বোলিং পারফরম্যান্স দুর্দান্ত ছিল।”
পোপ ও হার্টলি শুরুটা যেভাবে করেছেন, সেটা ধরে রাখতে পারলে ইংল্যান্ড সিরিজের সব ম্যাচই জিতবে বলে দৃঢ় বিশ্বাস ৪১ বছর বয়সী পানেসারের।
“এই ইংল্যান্ড দলের মনোভাব পুরোপুরি ভিন্ন। তারা ভারতের দিকে তাকাবে, ওদের কাছ থেকে শিখবে এবং ওদের পরাজিত করবে, তারা নির্ভয়ে খেলছে। অলি পোপ ও টম হার্টলি যদি এভাবে খেলতে থাকে, তাহলে (ভারত) হোয়াইটওয়াশড হবে। ইংল্যান্ডের জন্য এটি ৫-০ হতে পারে।”
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বিশাখাপাত্নামে শুরু হবে আগামী শুক্রবার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)