ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা!
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা তিন জয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তরুণ টাইগাররা। ২ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তারের দল।
আজ (বুধবার) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানি মেয়েদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে এই সিরিজে পাকিস্তান তাদের নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান পুঁজি করেছে। জবাবে ১৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় স্বাগতিকরা।
গত ২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।
৪ ম্যাচে চার জয়ে বয়সভিত্তিক এই ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে অপরাজিতই থাকল বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ১ জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেছে লঙ্কান মেয়েরা। এ ছাড়া কোনো জয় না পাওয়া পাকিস্তান ছিটকে গেছে সিরিজ থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live