ব্রেকিং নিউজ; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ
২০২১ সালের পর বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। ফলে টি-টোয়েন্টিতে রিয়াদকে শেষ করতে দেখেছেন অনেকেই। তবে চলমান বিপিএলে ব্যাট হাতে প্রতিনিয়ত ঝলকানি দেখাচ্ছেন এই ফরচুন বরিশালের ক্রিকেটার। যা টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। বিষয়টি নিয়ে বিসিবির ভাবনা ব্যক্ত করেছেন জালাল ইউনিস।
বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে "অটোমেটিক চয়েস" হিসাবে বর্ণনা করেছেন। আজ (বুধবার) মিরপুরে জালাল ইউনুস বলেন, রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্স। একটি বিষয় লক্ষণীয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ। সেই হারে তিনি টি-টোয়েন্টি 'অটোমেটিক পিক' অর্জন করেন। আর এখন এটা ঠিক করা হয়েছে (বিপিএলেও)। আপনি যেখানেই খেলুন স্বয়ংক্রিয় নির্বাচন।
জালাল আরও বলেন, ‘এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।’ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে দেখা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলছেন, ‘বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েও তৎপর। তাহলে কেন নয়?’
উল্লেখ্য, বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বিপিএলের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ ও ৫১* (২৪ বল)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)