নতুন ‘শর্ত সাপেক্ষে’ দিয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত পাকিস্তানের তারকা ক্রিকেটার!
অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তালিকা বেশ দীর্ঘ। অনেক ক্রিকেটারই দেশের জন্য অভিমান ভেঙেছেন বা অবসর নিয়ে মাঠে ফিরেছেন। এবার অবসরের ইতি টেনে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা।
গত বছরের নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইমাদ ওয়াসিম। দেশটির ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েও তিনি সিদ্ধান্ত বদলাননি। অবসরের দুই মাসের মধ্যে ইমাদের সুর পাল্টে যায়। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।
ইমাদ ওয়াসিম বলেছেন: 'আমি ১০০% নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত এটা আমার সিদ্ধান্ত। কিন্তু কখন দলের প্রয়োজন হবে তা আপনি জানেন না।'
জাতীয় দলের ফেরার ইঙ্গিত দিলেও সঙ্গে একটি শর্ত জুড়িয়ে দিয়েছেন ইমাদ। দলে নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চান তিনি। পাকিস্তানি এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেওয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’
উল্লেখ্য, ২০১৫ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইমাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live