টাইগারদের কোচের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শেষ!
গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের বিসিবির অফিসিয়াল চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এই কথোপকথন কোন বাস্তব ফলাফল নিয়ে আসেনি। বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি টাইগার কোচ।
আজ (শনিবার) বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বললেন, ‘হেরাথ ইজ নো মোর উইথ আস। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেননি। হেরাথের অধ্যায় শেষ। আমরা বোলিং কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। তখন বোলিং কোচের জন্য বিজ্ঞাপন দিইনি। হেরাথের সঙ্গে আলোচনার কথা আগে ঘোষণা করা হয়নি।
মূলত বিসিবি যে প্রস্তাব দিয়েছে, সেটা লঙ্কান স্পিনারের মনে ধরেনি। জালাল বলেন, ‘আমাদের যে প্রোপোজাল ছিল সেটা তার মনঃপূত না হওয়ায়, তার সঙ্গে আমাদের আর চুক্তি নেই।’
এদিকে, চলতি মাসেই ঢাকায় আসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর বাকি বিভাগের কোচ নিয়োগের কার্যক্রম এগিয়ে নিতে ব্যস্ত বিসিবি। এ নিয়ে জালাল জানান, ‘হেড কোচ ২০ তারিখ চলে আসবে। বাকি কিছু বিজ্ঞাপন করার কথা ২ দিন আগেও বলেছিলাম, এটা আমরা প্রসেসে আছি। আজকে আমরা বসেছিলাম শটলিস্ট করতে। আমাদের একটা কমিটি আছে, তাদের নিয়ে মিটিং করেছি। যেখানে আরও কয়েকজনের শটলিস্ট করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি তাদের ভার্চুয়াল ইন্টারভিউ করব আমরা।’
উল্লেখ্য, চুক্তির মেয়াদ শেষে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। বলা হয়েছিল– নতুন দায়িত্ব নেওয়ার তাকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও, আর তার কাজ হবে দিনভিত্তিক। যা পছন্দ হয়নি সাবেক এই লঙ্কান স্পিন তারকার। সে কারণে হেরাথ বিসিবির প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)