বিপিএল ছাড়ার আগে আবেগঘন বার্তা দিয়ে যা বললেন বাবর আজম!
চলতি বিপিএলে বিদেশি ক্রিকেট তারকাদের একজন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। তিনি আমাদের সময়ের সেরা ক্রিকেটারদের একজন। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামেন এই পাকিস্তানি ক্রিকেটার। তবে পিএসএল শুরু হতে যাওয়ায় দেশে ফিরতে হয়েছে বাবরকে। বিপিএল ছাড়ার আগে ভক্ত ও রংপুর রাইডার্সের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন বাবর আজম।
এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো অংশ নিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। রংপুরের হয়ে ছয় ম্যাচ খেলেছেন। দুই হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে গড়ে ২৫১ রান। দলকে টেবিলের শীর্ষে নিয়ে যান তিনি। বিদায়ের আগে দলের উদ্দেশে এক বার্তায় বাবর জানান, রংপুরের হাতেই শিরোপা দেখতে চান তিনি।
বাবর লেখেন, ‘প্রিয় রংপুর রাইডার্স এখানের প্রতিটি সদস্যের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। যে ভালোবাসা ও সমর্থন আমি এখানে পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। দলের সবাই নিঃস্বার্থভাবে টুর্নামেন্টজুড়ে খেলেছে। এটাই এখন পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ, সবার চেষ্টা প্রশংসনীয়।’
তিনি আরও লেখেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য মনোযোগ ঠিক রাখা এবং শিরোপা ঘরে নিয়ে আসা। ভাইদের সামনের ম্যাচগুলোর জন্য শুভ কামনা। আমি আশাবাদী, সামনে আমাদের সুদিন রয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live