শরীরে করোনা নিয়েই খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার!
করোনভাইরাস পজিটিভ হওয়া সত্ত্বেও, মিচেল মার্শ আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন। দলকে নেতৃত্বও দেবেন এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মিচেল মার্শ সম্প্রতি করোনাভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিনি দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। অবশেষে টিম ম্যানেজমেন্ট তাকে খেলার অনুমতি দেয়। তবে মাঠে কোভিড প্রোটোকলের অধীনে খেলবেন মার্শ। তার জন্য আলাদা ড্রেসিংরুমের ব্যবস্থা করা হবে। এছাড়াও, যখন তিনি মাঠে থাকবেন তখন তার সতীর্থ এবং সহকর্মীদের অবশ্যই তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
এ ঘটনা অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন নয়। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের আগে কোভিড পজেটিভ হয়েছিলেন ক্যামেরন গ্রিন। তারপরেও তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে নেমেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ ইংলিশ ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
কোভিডের পরেও মার্শকে অধিনায়ক রাখার অজি বোর্ডের এই সিদ্ধান্তে আভাস মিলছে, সে-ই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব সামলাতে যাচ্ছেন। এ ছাড়া আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডসহ সবাই দলে থাকলেও নেতৃত্বে আছেন মার্শই। উল্লেখ্য, আগামী জুনে ক্যারিবীয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আসর।
টি টোয়েন্টি বিশ্বকাপে দল গঠন করার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স পরখ করে নিতে চাইছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তাই ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ছয়টি ম্যাচের দিকে তীক্ষ্ম নজর রাখছেন তারা। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির কথায়, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড গড়ার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি ম্যাচ এবং আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)