শান্ত-লিটনের বাজে ফর্মের আসলো কারন ফাঁস!
জাতীয় দলের দুই তারকা লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে একটানা ব্যর্থতার শিকার। ক্রমাগত খারাপ ব্যাটিংয়ের জন্য দুজনেই সমালোচিত হন। কিন্তু নির্বাচকরা তাদের প্রতিভা বিবেচনা করে বারবার তাদের মূল্যায়ন করেছেন। এবং এক পর্যায়ে তারা দুজনেই সেই আস্থার প্রতিদান দিয়েছেন। শান্ত ও লিটন দুজনেই ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটে আস্থার প্রতীক হয়ে ওঠেন।
বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শান্ত আর লিটনের পরিপক্কতার যাত্রা প্রত্যক্ষ করেছেন। তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়ার পরও এখন পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই প্রোটিয়া তারকা। চলমান বিপিএলে শান্ত ও লিটন দুজনের জন্যই আশার কথা বলেছেন ডোনাল্ড।
স্পোর্টস আওয়ার ২৪ সঙ্গে আলাপকালে ডোনাল্ড দুজনকেই উল্লেখ করেছেন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে। জানিয়েছেন বিশ্বসেরাদের মধ্যেই থাকবেন দুই বাংলাদেশি ব্যাটার।
শান্ত-লিটনের ফর্ম নিয়ে ডোনাল্ড বলেন, ‘দুই জনের জন্য বিষয়টা বেশ হতাশাজনক। কারণ দুজনেই ক্রিকেটীয় মেধার দিক থেকে পুরো পৃথিবীতেই সেরাদের কাতারে থাকবে। লিটন এবং শান্ত, দুজনেই অসামান্য প্রতিভাবান। নিজেদের দিনে তারা অসাধারণ। তারা বিশ্বসেরা, আপনিও জানেন। আমার মনে হয়, এটা সব সময় প্রতিভা আর শেখার বিষয় না। এখানে সবার ওপরে মানসিক সক্ষমতার একটা বিষয় থেকে যায়।’
তবে দুজনের জন্য বার্তাও দিয়ে রেখেছেন তিনি, ‘আপনি যদি শুধুমাত্র মেধার ওপরেই নির্ভর করেন, তাহলে বিষয়গুলো কাজ করবে না। আপনাকে এখান থেকে বেরিয়ে আসার কঠোর পরিশ্রম করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা আরও ভাল কিছুই করবে।’ বাংলাদেশ থেকে চলে গেলেও এদেশের ক্রিকেটকে স্মরণে রাখার কথা জানিয়েছিলেন ডোনাল্ড। ঢাকাপোস্টের সঙ্গে আলাপকালে সেই টানই বোঝা গেল নতুন করে। বাংলাদেশেরই দায়িত্ব ছেড়ে দেওয়া আরেক কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বর্তমানে কাজ করছেন ডোনাল্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live