ডাবল সেঞ্চুরির ইতিহাস নতুন করে জন্ম দিলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরির সংখ্যা ১১টি। তবে সেই তালিকায় কোনো লঙ্কান ক্রিকেটারের নাম ছিল না। এবার আক্ষেপ প্রকাশ করলেন পথুম নিশাঙ্ক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন এই ওপেনার।
এদিনের শুরু থেকেই খুব আগ্রাসী ছিলেন নিশাঙ্ক। নিশাঙ্ক ৮৮ বলে ১১ চার ও একটি ছক্কায় ট্রিপল ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এই ওপেনার। মাত্র ৪৮ বলে পরের সেঞ্চুরি করেন তিনি। ১৩৬ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
নিশাঙ্ক বিশ্বের ১০ তম ব্যাটসম্যান এবং ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হয়েছেন। এই কৃতিত্ব অর্জনের আগে তিনি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে ছাড়িয়ে যান।
এতদিন ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জয়াসুরিয়ার। তার ১৮৯ রানের ইনিংসটি নিশাঙ্কা ছাড়িয়ে যাওয়ার সময় জয়াসুরিয়া মাঠেই ছিলেন। নিজের রেকর্ড ভেঙ্গে দেওয়ার সময় হাততালি দিয়ে তিনি অভিনন্দন জানান নিশাঙ্কাকে।
পাল্লেকেলেতে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারতি ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ২০টি চার ও ৮টি ছয়ে ১৩৯ বলে ২১০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া ৮৮ বলে ৮৮ রান করেছেন আভিস্কা ফার্নান্ডো। ৩৬ বলে ৪৪ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live