কোপা আমেরিকার আগে বড় মাপের ধাক্কা খেল আর্জেন্টিনা
কোপা আমেরিকার আগে প্রতিটি দলের জন্য প্রীতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকা টুর্নামেন্টের আগে নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। এর আগে নাইজেরিয়ার বিপক্ষে মেসির প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছিল। এবার আইভরিকোস্টের বিপক্ষে নির্ধারিত ম্যাচটিও বাতিল করা হয়েছে।
লিওনেল মেসি হংকংয়ে না খেলা নিয়ে ক্ষোভের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে "এই ঘটনার প্রভাব খেলাধুলার বাইরেও ছড়িয়েছে।" এদিকে আর্জেন্টিনা একটি বড় ধাক্কা খেয়েছে কোপা আমেরিকার আগে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে।
সম্প্রতি একটি প্রীতি ম্যাচে হংকং একাদশের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। সেদিন বিশ্বকাপ জয়ী মেসির খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন ৩৮ হাজারেরও বেশি দর্শক। কিন্তু সবাইকে হতাশ করে সেদিন মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক। তবে জাপানের ভিসেল কোবের বিপক্ষে মেসি মাঠে নামলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এই ঘটনা হংকং ফুটবল ভক্তদের ক্ষুব্ধ.
হংকং সরকার বিষয়টি নিয়ে ইন্টার মায়ামির কাছে ব্যাখ্যাও চায়। শেষ পর্যন্ত এই ঘটনার রেশে আর্জেন্টিনার চীন সফরই বাতিল হয়ে গেল। এক বিবৃতিতে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘লিওনেল মেসি যে ম্যাচটিতে অংশ নেবেন, বেইজিং এই মুহূর্তে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না।’
এদিকে, জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার আগে প্রস্তুতির জন্য এ দুই ম্যাচকে পাখির চোখ করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এখন চীন সফর বাতিল হওয়ায় বেশ বিপাকেই পড়ল আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল