ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে রোহিত শর্মার রেকর্ড শেষ!
গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৫৫ বলে অপরাজিত ১২০ রান করে ম্যাচ সেরা হন। সেঞ্চুরি করে তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ পাঁচটি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন।
অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলতে পারেনি অস্ট্রেলিয়ার টপ অর্ডার। আগের ম্যাচে ২২ বলে হাফ সেঞ্চুরি করা ওপেনার ডেভিড ওয়ার্নার ২২ রানের উইকেট হারান। এছাড়াও, আরেক ওপেনার জশ ইংলিশ ৪ রান এবং অধিনায়ক মিচেল মার্শ ২৯ রান করে আউট হন।
৬৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ২৫ বলে একটি চার ও একটি ছক্কায় হাফ সেঞ্চুরি এবং ৫০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যেখানে রোহিত ৫ সেঞ্চুরি করতে ১৪৩ ইনিংস খেলেছেন সেখানে ম্যাক্সওয়েল মাত্র ৯৪ ইনিংস নিয়েছেন। এই ক্রিকেটারের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করে।
২৪২ রানের জবাবে খেলতে নেমে ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৪৭ এবং সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে ৩০ বলে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন উইন্ডিজ অধিনায়ক। পাওয়েলের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান করেও ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৩ ফেব্রুয়ারি পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live