দায়িত্ব গ্রহণের পরই হুমকি দিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক লিপু!
নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারলে পথ খোলা আছে। কোচের মতামত শুনে সিদ্ধান্ত নিতে চান বলেও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন করতে চান আরেক নতুন নির্বাচক হানান সরকার।
নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের জন্য এ অভিজ্ঞতা একেবারেই নতুন। বিসিবি ও নির্বাচকদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলেছেন তিনিই এখন সেই দায়িত্বে আছেন তিনি। কারণ সাবেক অধিনায়ক যিনি বোর্ডের পরিচালক ছিলেন এই দায়িত্ব নিয়েছেন!
প্রধান নির্বাচক বলেন, এমনকি করোনার সময়ের আগেও, আমি বোর্ডের সাথে বিভিন্ন ভূমিকায় কাজ করার জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি,। কিন্তু আমার মা অসুস্থ, তাই ভাবার কোনো সুযোগ ছিল না। অভিযোগ আছে , জাতীয় দলের নির্বাচকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। নতুন কমিটি কি পারবে?
প্রাক্তন অধিনায়ক বলেন, "যে জায়গায় আমি বিশ্বাস করি আমাদের কাজ, সেখানে যদি স্বাধীনতা নষ্ট করা হয়, তাহলে সেটা আমার কাছে অগ্রহণযোগ্য বলে মনে হযনা।" আমি এখানে দুই বছরের জন্য এসেছি। কাজ করতে পারলে দুই বছর, ইনশাআল্লাহ, দীর্ঘ সময়।
নির্বাচকদের ওপর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রভাবও অজানা নয়। অনেক সময় কোচের স্বেচ্ছাচারিতা মেনে নিতে হয়। নতুন কমিটি নতুন শুরুর প্রত্যাশায়।গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ওদের সঙ্গে দেখা হলে মতবিনিময় হবে। তার ফিলোসোপি আমিও জানতে পারব। আমি কি ফিরোসোপি নিয়ে এ পদে এসেছি সেটা তিনিও জানতে পারবেন। আমাদের দু’জনের এবং দলের সকলেরই তো একই লক্ষ্য যে বাংলাদেশ ক্রিকেট দলটা যাতে ভালো পারফর্ম করে। সে লক্ষ্যেই কাজ করার জন্য আমরা এগুবো।
নির্বাচকের ভূমিকায় গাজী আশরাফ নতুন হলেও বয়সভিত্তিক পর্যায়ে ৮ বছরের অভিজ্ঞতা আছে হান্নান সরকারের। তরুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে বড় ভূমিকা থাকবে তার। তবে এতো সহজে জাতীয় দলে সুযোগ দিতে নারাজ হান্নান সরকার।
নির্বাচক হান্নান সরকার বলেন, একটা খেলোয়াড়ের জাতীয় দলে ঢোকাটা যতটা কঠিন হওয়া উচিত বাদ পড়ার ক্ষেত্রেও ততটা কঠিন হওয়া উচিত। জাতীয় দলে প্রবেশের বিষয়টা সহজ হতে পারে না। নির্বাচকদের নিয়ে সমালোচনা সবসময়ই থাকে৷ মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে নতুন কমিটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live