দুই তারকা ক্রিকেটার হারাল বরিশাল
তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল চলমান বিপিএলের প্লে-অফে এখনো জায়গা পায়নি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চূড়ান্ত রাউন্ড-রবিন খেলার উপর তাদের প্লে অফে জায়গা নির্ভর করে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুই দলই তাদের শেষ ম্যাচ খেলবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সমস্যায় পড়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তাদের বিদেশী তারকা কেশব মহারাজ এবং টম ব্যান্টন বিপিএল ছেড়েছেন।
মূলত ইনজুরির কারণে গতকাল বিপিএল ছেড়েছেন দুই ক্রিকেটার। একটি দল স্পোর্টস আওয়ার 24-কে এ তথ্য নিশ্চিত করেছে। ফলে কুমিল্লার সঙ্গে ম্যাচের আগে বড় সমস্যায় পড়েছে দলটি।
এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মারকুটি ডেভিড মিলার বরিশালে যোগ দেবেন বলে জানা গেছে। তবে কবে আসবে তা নিশ্চিত নয়। এতে মিলার দলে না এলে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণে বেগ পেতে পারে দলটি।
লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। প্লে-অফে ওঠার দৌড়ে এনামুল হক বিজয়ের খুলনা তামিমদের বড় বাধা হতে পারে!
আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ১০ পয়েন্ট নিয়ে বিজয়ের দলটি বরিশালের পরই রয়েছে। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। এর পেছনে কারণও আছে। বরিশালের নেট রানরেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল