ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

৬,৬,৬,৬,৬,৬, বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১০:৫৪:০৯
৬,৬,৬,৬,৬,৬, বিশ্ব রেকর্ড

অন্ধ্রপ্রদেশের ভারতীয় ব্যাটসম্যান বামশে কৃষ্ণ বিরল রেকর্ড গড়েছেন। ছয় বলে ছয় ছক্কা মারেন তিনি। রেলওয়ের বিরুদ্ধে সিকে নাইডু ট্রফিতে বামসি কৃষ্ণ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

বামসি চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান যিনি এক ওভারে ছক্কা হাঁকান। এর আগে ভারতীয় ব্যাটসম্যান রবি শাস্ত্রী, যুবরাজ সিং এবং ঋতুরাজ গায়কওয়াড় এক ওভারে ৬৬ রান করেছিলেন।

আন্ধা বনাম রেলওয়ে ম্যাচের চতুর্থ দিনে এই রেকর্ড গড়েন ভামশি। স্পিনার দমনদীপ সিংয়ের বলে ৬ ছক্কায় ৩৬ রান সংগ্রহ করেন ভামশি। তিনি ৬৪ বলে ১১০ রান করেন।

স্লগ সুইপ করে প্রথম ছক্কাটি মারেন ভামশি। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল আছড়ে পড়ে গ্যালারিতে। লং অনের উপর দিয়ে দ্বিতীয় ছক্কাটি মারেন ভামশি। দমনদীপের ফুল লেন্থ ডেলিভারি গ্যালারিতে ফেলে ছক্কার হ্যাটট্রিক করেন ভামশি। চতুর্থ ছক্কা মারেন স্লগ সুইপ করে। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে হাঁকান পঞ্চম ছক্কাকা। আর শেষ বলে ব্যাকফুটে গিয়ে সীমানার ওপারে বল ফেলে রেকর্ড গড়েন ভামশি।

অন্ধ্র বনাম রেলওয়েজের এই ম্যাচ শেষপর্যন্ত ড্র হয়েছে। ভামশির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে অন্ধপ্রদেশ ৯ উইকেটে ৮৬৫ রান করেছে। রেলওয়েজ প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৭৮ রান।

পাঠকের মতামত:

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন

দেশের পুঁজিবাজারকে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ কাঠামোয় রূপান্তর করতে সরকারের উচ্চপর্যায়ের তৎপরতা দৃশ্যমান হয়েছে। বাজারকে শক্তিশালী ও স্থায়ী স্থিতিশীলতার দিকে... বিস্তারিত