আইপিএলে কোহলির চেয়ে বেশি দাম রাহুলের, কার দাম কত!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বের শীর্ষ ক্রিকেট তারকারা একত্রিত হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ দুই মাস ধরে চার ছক্কার প্রদর্শনীর মাধ্যমে ক্রিকেট ভক্তদের বিনোদন দেয়। এই উত্তেজনাপূর্ণ ইভেন্টের পিছনে অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
সবাই জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যান্য লিগের তুলনায় ক্রিকেটারদের বেশি পারিশ্রমিক দেওয়া হয়। নিলাম থেকে কতজন ক্রিকেটার বাছাই করা হয়েছিল তা ক্রিকেট ভক্তরাও জানেন। আইপিএলের নিলাম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করায় মিডিয়াতে ক্রিকেটারদের বোনাস পরিমাণও বেড়ে যায়।
তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তির মাধ্যমে আরও বেশি ক্রিকেটারকে আকর্ষণ করে। যেহেতু নিলামের বাইরে তাদের সঙ্গে বেতন চুক্তি রয়েছে, তাই সংবাদমাধ্যমে খবর পৌঁছায় না। ফলে রোহিত শর্মা-বিরাট কোহলির মতো দেশীয় তারকাদের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট ভক্তদের কৌতূহলের শেষ নেই!
স্থানীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টস এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ১৭ কোটি রুপিতে দলে নিয়ে এসেছে। দামের দিক থেকে ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ঋষভ পান্ত রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তিনজনই ১৬ কোটি টাকা সমান বেতন পাবেন।
দেশি ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে পাঁচ নম্বরে আছেন ঈশান কিষাণ। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দেশি ক্রিকেটারদের মধ্যে দামের দিক থেকে যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই দুই তারকা ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ সমান ১৫ কোটি রুপি করে।
তাছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ১০ কোটি রুপি বা তার চেয়ে বেশি পারিশ্রমিক পাবেন আরও ১০ জন ক্রিকেটার। তারা হলেন- দীপক চাহার (১৪ কোটি), সাঞ্জু স্যামসন (১৪ কোটি), শ্রেয়াস আইয়ার (১২ কোটি ২৫ লাখ), জাসপ্রিত বুমরাহ (১২ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), হার্শাল প্যাটেল (১১ কোটি ৭৫ লাখ), আভেশ খান (১০ কোটি) ও প্রসিধ কৃষ্ণা (১০ কোটি)।
আইপিএল ইতিহাসে সবমিলিয়ে সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক। সর্বশেষ মিনি নিলাম থেকে এই অজি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন প্যাট কামিন্স। তার পারিশ্রমিকের পরিমাণ ২০ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় সর্বোচ্চ স্যাম কারানের ১৮ কোটি ৫০ লাখ রুপি। শীর্ষ পাঁচের বাকি দুইজন ক্যামেরন গ্রিন (১৭ কোটি ৫০ লাখ) ও লোকেশ রাহুল (১৭ কোটি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live