এবার দাম বাড়ল বিপিএল টিকিটের
চলমান বিপিএল প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ (শুক্রবার)। ঢাকার মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে প্লে-অফ ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ নতুন নকআউট ম্যাচ ও প্রথম বাছাইপর্বের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। আগের চেয়ে টিকিটের দাম বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা.
এছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকার বদলে করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য দেড় হাজার টাকা। সর্বোচ্চ আড়াই হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন।
টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও। আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা ৭টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখনও প্লে-অফের সূচি জানা যায়নি। আজ রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ শেষে প্লে-অফের সূচি ঘোষণা করা হবে।
টিকিটমূল্য এক নজরে গ্র্যান্ড স্ট্যান্ড - ২৫০০ টাকা ভিআইপি স্ট্যান্ড - ১৫০০ টাকা ক্লাব হাউজ - ৮০০ টাকা নর্থ/সাউথ স্ট্যান্ড - ৫০০ টাকা ইস্টার্ন স্ট্যান্ড - ৩০০ টাকা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live