তামিম সাকিবের দন্দ যে-ভাবে দেখছে বরিশালের ম্যানেজার
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের শেষ পর্ব। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দল ছাড়াও ভক্তদের আগ্রহের বড় জায়গা দেশের বড় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে বরিশালের কোচ বলেন, শিক্ষার্থীরা ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভাবছে না।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমরা নিজেদের খেলাটা উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের জিনিসটা (দ্বৈরথ) আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যে দলে কাজ করি... তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। এই জিনিসটা উপভোগ করি। মাঠের খেলাটা উপভোগ করি। রাউন্ড রবিন লিগেও মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে সাকিবের বলে ব্যাট করেছিলেন তামিম।
আবারও সেই মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে বাবুল বলেন, ‘বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বোলিং করছে তা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল... বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে খেলা হয় না। আর আমি ইদানিং দেখছি, খুবই চলছে সাকিব-তামিম আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে ভালো হয়। সবাই ভালো থাকে। এদিকে রংপুর দলে রয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। এই পেসারের বলেও আন্তর্জাতিক ম্যাচে অনেকবারই আউট হয়েছেন তামিম।
সে অবস্থা থেকে এই দেশসেরা ওপেনার বের হয়ে এসেছেন বলে মত বরিশাল কোচের, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’ উল্লেখ্য, চলতি বিপিএলের প্লে-অফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুরু করেছে তামিমের দল বরিশাল।
রাউন্ড রবিন পর্বের পয়েন্ট টেবিলে সেরা দুইয়ের বাইরে থাকায় তারা ফাইনালে উঠতে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট দল সাকিবের বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!