ব্রেকিং নিউজ; এবার বিপিএলের চলাকালীন দলবদল করলেন সাকিব
সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক ও বিতর্ক বিরল নয়। এখনো দেশের সেরা ক্রিকেটার তিনি। তার ওপর সবসময় বাড়তি নজর থাকে। রাজনীতি থেকে শুরু করে মাঠে সাকিবের প্রতিটি পদক্ষেপই আলোচনায়। বিপিএলে আজ (বুধবার) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচে অ্যাকশনে থাকবেন দেশের সেরা অলরাউন্ডার। হারলে তার দল রংপুর রাইডার্স বাদ পড়বে।
তবে এরমাঝেও নিজের দলবদল সেরে নিয়েছেন সাকিব। বিপিএল না, দল বদল করেছেন ডিপিএলে। ঘরোয়া ক্রিকেটের প্রেস্টিজিয়াস আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নতুন ঠিকানায় যাচ্ছেন সাকিব। তিন বছর মোহামেডানে পার করার পর সাকিবের এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিজাত পাড়ার এই ক্লাবের হয়ে এবারের ঘরোয়া মৌসুম পার করবেন সাকিব। সাকিব শেখ জামালে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল ডিসেম্বরেই।
এক অনুষ্ঠানে ঘটা করেই জানিয়েছিলেন দল বদল করার খবর। আজ বুধবার অনলাইনে শেখ জামালের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে সাকিবের মত অনলাইনে নিজেদের দলবদল সেরেছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। ২০২০ সালে কাগজে কলমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। যদিও তাকে সে অর্থে পায়নি ক্লাবটি।
২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি। পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। পরের মৌসুমে অবশ্য খেলেছেন মোটে চার ম্যাচ। আগামীকাল শেষদিনে দলবদল করতে পারে আরও তিন দল। আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় নিবন্ধন শেষ হবে কাল। এছাড়া আজ প্রাইম ব্যাংকের হয়ে দলবদল করেছেন কয়েকজন।
গতবারের মতো এবারও সেখানে খেলবেন দেশের ক্রিকেটের আরও দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও শুরুতে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল