ফাইনালে ওঠার লড়াইয়ে উইকেট হারিয়ে দিশেহারা রংপুর
দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে। যারা জিতবে তারাই ফাইনালে যাবে। ম্যাচের পরিবেশ বোঝাতে এটাই যথেষ্ট ছিল। তবে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের মধ্যে দ্বন্দ এই ম্যাচকে অন্য মাত্রায় নিয়ে যায়।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত রংপুর ৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান করেছে। সাইফুদ্দিন নিজের প্রথম ওভারে শেখ মেহেদী এবং সাকিবকে আউট করেছেন। পরের ওভারে আউট হন রনি তালিকদার।
এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের। রংপুরের ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার সাকিব। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান।ফাইনালে ওঠার মূল লড়াইয়ে এই দুজনের দিকে থাকবে বাড়তি নজর।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয়, তাইজুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মেহেদী, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নবি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজল হক ফারুকি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- সৌদিতে পবিত্র ঈদুল ফিতর কবে?
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- সৌদিতে ঈদ কবে
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা