শিরোপা জিতে নতুন উচ্চতায় তামিম!
ফরচুন বরিশালের প্রথম বিপিএল শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫৫ রানের টার্গেট অর্জনের পর তারা বিপিএলের দশম চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে উদ্বোধনী জুটিতে টুর্নামেন্টে নিজের ব্যক্তিগত রেকর্ডের করেন দেশসেরা এই ওপেনার। চলতি মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তামিম।
আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালটি ছিল চলতি আসরে তামিমের ১৫তম ম্যাচ। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে বরিশালের জয়ের সমীকরণ অনেকটাই সহজ করে দিয়ে গেছেন তিনি। ২৬ বলে ৩টি করে চার-ছক্কায় তিনি করেছেন ৩৯ রান। মঈন আলির বলে আউট হওয়ার আগেই আসরের সেরা রানসংগ্রাহকের শীর্ষে নিজের নামটি তিনি চূড়ান্ত করে দিয়ে যান।
এর আগে কুমিল্লার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের সঙ্গে সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে তিনি ইঁদুর-বিড়াল দৌড় জারি রেখেছিলেন। প্রায় প্রতিটি ম্যাচের পরই সেরা রানসংগ্রাহকের নাম বদলেছে। শেষ পর্যন্ত হৃদয়-তামিমের রোমাঞ্চকর লড়াইয়ে জয়ী হলেন বরিশাল অধিনায়কই। ১৫ ম্যাচে ৩৫.১৪ গড় এবং ১২৭.১৩ স্ট্রাইকরেটে তামিম করেছেন ৪৯২ রান। অন্যদিকে, হৃদয় এক ম্যাচ কম খেলে ৩৮.৫০ গড় এবং ১৪৯.৫১ স্ট্রাইকরেট নিয়ে ৪৬২ রান করেছেন।
একইসঙ্গে বিপিএলের এক আসরে নিজের করা সর্বোচ্চ রানের রেকর্ডও আজ টপকে গেছেন তামিম। ২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তিনি করেছিলেন ৪৭৬ রান। এরপর ২০১৯ বিপিএলে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্টে করেছিলেন ৪৬৭ রান। এক মৌসুমে বিপিএলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ রানে তামিমের এ দুই স্কোর রয়েছে ৩ ও ৪ নম্বরে। এবার তিনি সেই দুটিই টপকে গেছেন। সবমিলিয়ে দেশীয়দের মধ্যে এক আসরে তার রান তৃতীয়।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত খেলেছেন তামিম। ১০ আসরে আটটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা তার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির কীর্তিও তিনি গড়ে ফেলেছেন। একবার সেঞ্চুরি করেছেন ফাইনালের মঞ্চেই। ২০১৯ বিপিএলের ফাইনালে তার ১৪১ রানের ইনিংস এখনও বিপিএলে দেশীয়দের মাঝে সর্বোচ্চ।
তবে দেশীয়দের মধ্যে সেরা রানসংগ্রহে এখনও শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। এবার অফফর্মে কাটানো বাঁ-হাতি এই ওপেনার বিপিএলের নবম আসরে ৫১৬ রান করেছিলেন। ৪৯১ রান নিয়ে ওই তালিকার দুইয়ে আছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের হয়ে ২০১৯-২০ মৌসুমে তিনি দেশীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। ৩৬৭ রান নিয়ে এবারের আসরেও তিনি পাঁচ নম্বরে রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!