তাইজুলকে নেওয়ায় একটি দল তামিমকে খোঁচা দিয়েছিলেন, কোন দল জানালেন তামিম!
বিপিএলে প্রথমবারের মতো শিরোপার মুখ দেখল ফরচুন বরিশাল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই দল নিয়ে আলোচনা-সমালোচনা হয়। কারণ বরিশালে অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন। তাছাড়া তাইজুল ইসলামের বিষয়টি নিয়েও দলে আলোচনা হয়।
তবে ক্রিকেট মাঠে সমালোচনার কড়া জবাব দিয়েছেন তাইজুল। বরিশালের হয়ে সামনে থেকে স্পিন বিভাগে নেতৃত্ব দেন তিনি। এই বাঁহাতি স্পিনার সবসময়ই বিশেষ করে পাওয়ার প্লেতে সফল। তাই শিরোপা জয়ের পর দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তাইজুলের অবদানে দারুণ খুশি তিনি।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা বলা ঠিক নাও হতে পারে, তবে বলার এটাই উপযুক্ত সময়। ড্রাফটে তাইজুলকে নির্বাচিত করা হলে হাসির ঝড় ওঠে। এটা নিয়ে আমার খারাপ লাগছিল। কারণ আমি একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করি, অন্য দল হাসে। তিনি যেভাবে অবদান রেখেছেন তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে, বিসিবিও তাকে ওডিআই এবং টি-টোয়েন্টি দলে ডাক দিয়ে পুরস্কৃত করে।
শিরোপা জেতায় দলের পরিবেশ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তামিম। বরিশাল অধিনায়ক বলেন, ‘আমাদের দলের বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষও। আমরা প্লে অফে আসতে পারব কি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারণে এটা করতে পেরেছি। আমি দলের মালিকের (বরিশালের সিইও) কথা বলবো, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটিং দিকে কোন ভাবে যুক্ত হননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!