শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
পুরো সিরিজ খেলতে গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি সিরিজে প্রাথমিকভাবে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিপিএলের মাত্র তিন দিন পর এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশ কেমন খেলবে তা নিয়ে জল্পনা চলছে। টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন জাকির আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াজ। আবার মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে থেকে দুজন। দুজনেই তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে।
সেক্ষেত্রে জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অংশ নিতে পারেন জাকির! এছাড়া দলে থাকবেন নিয়মিত ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি।
সিলেটের পিচ বরাবরই রানপ্রসবা বলে সুনাম আছে। এমন স্পোর্টিং উইকেটে বেশি খেলার আবেদন করেছিলেন দেশি ক্রিকেটাররাই। যদিও সবশেষ বিপিএলে সিলেটে সেই অর্থে রানের দেখা মেলেনি। তবে বিপিএলের পরীক্ষিত পারফর্মারদের স্কোয়াডে থাকায়, ভাল কিছুরই প্রত্যাশা করছে বাংলাদেশ। চূড়ান্ত একাদশে সবশেষ এই ঘরোয়া আসরের প্রভাব বেশি থাকারই সম্ভাবনা রয়েছে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live