সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তন নাকি ব্যার্থ শান্ত-লিটনদের উপর ভরশা রাখবে হাথুরু!
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের প্রথম ম্যাচে হারলেও এখনও লড়াই চালিয়ে যাওয়ার আশা করছে শান্তর দল। সিরিজ বাঁচাতেই আজকের ম্যাচ। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
আজকের ম্যাচে হারলেই সিরিজ জিতবে লঙ্কানরা। তাই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। তবে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন হতে পারে না। শেষ ম্যাচ থেকেই একাদশ নিয়ে মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। এদিকে শেষ ম্যাচের খেলোয়াড়দেরও দেখা যেতে পারে শ্রীলঙ্কার একাদশে।
তবে শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না হলেও চাপটা বেশি থাকবে আগের দিন লিটন, শান্ত, সৌম্যদের উপর এছাড়া হৃদয়ও দলকে হতাশ করেছিল। সিরিজ বাঁচাতে ম্যাচে তাদের কাছ থেকে ভালো ব্যাটিংয়ের আশা নিশ্চিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের। ক্যাপ্টেন নাজমুল শান্তকে বিশেষ নজর দেওয়া হবে।
বিশ্বকাপের সময় থেকেই রানখরায় ভুগছেন তিনি। অধিনায়ক হওয়ার পর নিজেকে কতখানি বদলাতে পারেন সেটিই দেখার বিষয়। নজর থাকবে বোলিং লাইনআপের দিকে। গত ম্যাচে কিছুটা হতাশই করেছেন তাসকিন-শরিফুলরা। আজ সেদিকেও নজর রাখতে চাইবেন তারা।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live