বিপিএলে দল বাড়বে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন পাপন
উপভোগ্য এক বিপিএলই উপহার দিয়েছিল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোনো বিতর্ক ছাড়াই শেষ হলো মৌসুম। সম্প্রচার থেকে ধারাভাষ্য, বিপিএলের দশম আসর দর্শকদের মন ভরিয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের পর্দা পড়ে মাত্র পাঁচদিন আগে। এরই মধ্যে নতুন নতুন প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে।
আগামী বিপিএলে অংশ নিতে বিসিবির কাছে আবেদন করেছে চারটি নতুন দল। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন বিপিএল সচিব ইসমাইল হায়দার মালিক। তবে এই অনুরোধের আলোকে দল বাড়ানোর সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, 'বলা মুশকিল। ২-৩টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না… আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই… এই সময়ে না করে যদি সময় একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।
'দেখুন বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ঐ অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামীবারেই হবে কি না বলা কঠিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live