ব্রেকিং নিউজ: এবারের আইপিএল হতে পারে ভারতের বাইরে
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আইপিএল শুরু হবে আগামী ২২ মার্চ। চলতি আসরের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। প্রথম ভাগের ম্যাচ গুলো ভারতে অনুষ্টিত হবে। তবে দ্বিতীয় ভাগের ম্যাচ গুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
এর অন্যতম কারণ হলো ভারতের লোকসভা নির্বাচন। যার ফলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের বাইরে আইপিএল আয়োজনের এটাই অন্যতম কারণ। যদিও এটা এখনো অনিশ্চিত। দেশের সকল অবস্থা বিবোচনা করে সিদ্ধান্ত নিবে আইপিএল কতৃপক্ষ।
বিসিসিআই গণমাধ্যমকে জানিয়েছে, 'ভারতীয় নির্বাচন কমিশন শনিবার বিকাল ৩টায় নির্বাচনের সময়সূচী ঘোষণা করবে। এরপর, বিসিসিআই সিদ্ধান্ত নেবে আইপিএল ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করা হবে কিনা।'
ভারতীয় গণমাধ্যমের সূত্রগুলো বলছে, এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরাতে বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা অবস্থান করছে। দুবাইয়ে আইপিএল হবে কিনা এই বিষয়ে সবুজ সংকেত পেলেই টুর্নামেন্টের বাকি অংশের সূচি ঘোষণা করবে বিসিসিআই।
এর আগেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করার নজির আছে। ২০১৪ সালের আসরটি হয়েছিল সাউথ আফ্রিকায়। করোনার কারণে ২০২০ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। পরের বছরও মধ্যপ্রাচ্যের দেশটিতে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগ হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!