অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি
আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। আর এবার ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এই সফরের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া যা আবার ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। যার ফলে সরাসরি বিশ্বকাপ খেলতে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন সিরিজের জন্য আজ শনিবার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন।
তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
ওয়ানডে সিরিজ শেষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।
স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!