একাদশে দুই পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে সিরিজের দুটি ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরায় শ্রীলঙ্কা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হয়ে দাড়িয়েছে অঘোষিত ফাইনাল। তাই দেখার বিষয় শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। চলুন দেখে নেয়া যাক।
বাংলাদেশ বর্তমানে ওপেনিং নিয়ে বেশি ভুগছে। বিশেষ করে লিটন দাসের ফর্ম নিয়ে হতাশ সবাই। পর পর দুই ম্যাচে ০ রানে আউট হয়েছেন তিনি। তাই শেষ ওয়ানডে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন। তার জায়গাতে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন এনামুল হক বিজয়। আর তার সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। তিনে ফর্মের তুঙে থাকা অধিনায়ক নাজুমল হোসেন শান্তকে দেখা যাবে।
চারে তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেন তিনি। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে মুশফিকুর রহিম। সাতে মিরাজ। স্পিন বিভাগে এক পরিবর্তন আসতে পারে তাইজুলের জায়গাতে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। পেস বিভাগ সামলাবেন শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব।
চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুইটি ম্যাচে দুপুর আড়াইটায় খেলা শুরু হলেও শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।
শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস/এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন ও তানজিম সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!