নতুন নির্বাচক ও লিটনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মিরাজ
নতুন বলে অনেক দিন থেকেই অধারাবাহিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগেই লিটন কুমার দাসকে বাদ দিতে ঠিক এতটুকু কারণই যথেষ্ট ছিল বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের জন্য। স্কোয়েড থেকে বাদ পড়ার পরেরদিন আবাহনীর হয়ে লিটন আবার ব্যাট হাতে নেমে পড়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে সেই নামলেও ব্যাট তেমন সুবিধা করতে পারিনি।
লিটনকে ছাড়াই চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় দল নিজেদের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। রোববার সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়াটাই তাই সংবাদ সম্মেলনে বড় ইস্যু হয়ে ধরা দিয়েছে। সাংবাদিকদের সামনে আসা মিরাজ অবশ্য আশা করেছেন, খুব দ্রুত ফিরবেন লিটন।
লিটনের প্রসঙ্গে মিরাজ বলেন, 'আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি ওনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার ক্যামবেক করতে পারবে-এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।'
লিটনের বাদ পড়া দলের জন্য কড়া বার্তা কিনা এমন প্রশ্নে মিরাজ বললেন, 'জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।'
নতুন নির্বাচক কমিটি নিয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিলো, তাদের সাথে আমার ওইরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেক জনের একেক রকম চিন্তা ভাবনা থাকে।’
তবে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ ‘প্রত্যেকে প্লেয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো স্টিল বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয় দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!