ব্রেকিং নিউজ: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে শেষ ওয়ানডে ম্যাচে কিপিং করার সময় বৃদ্ধা আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তার এই চোট বেশ গুরুত্বর।
তাসকিন আহামেদের বলে কিপিং করার সময় চোট পান। তবে মাঠে চিকিৎসা নেয়ার পর পুরো ম্যাচ শেষ করেন তিনি। ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ৩৭ রানের অপরাজিত ইনিংসও খেলেন। যা সিরিজ জয়ে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তবে ম্যাচ শেষে মুশফিকের আঙুলে স্ক্যান করা হয়। স্ক্যানে তার আঙুলে চির দেখা গেছে। এই ধরনের চোট সারতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। বিসিবি জানিয়েছেন, 'আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পেয়েছেন তিনি।'
জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, 'ম্যাচ শেষে ঢাকায় মুশফিকের এক্সরে করা হয়, সেখানে তার ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। সে এখন পর্যবেক্ষণের মধ্যে আছে এবং ধারণা করা হচ্ছে আরও তিন থেকে চার সপ্তাহ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবে না সে।'
মুশফিকের বিকল্প হিসেবে শ্রীঘ্রই আরেক জন ক্রিকেটারকে দলে ডাকবে বিসিবি। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। তবে ইতোমধ্যেই স্কোয়াডে থাকা লিটন দাসও উইকেটকিপিং করতে পারেন।
শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live