পর পর দুই উইকেট তুলে নিলেন খালেদ
বাংলাদেশের বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ আজ মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়ে বদলা নিয়েছে। এবার দেখার পালা টেস্ট সিরিজটি কার হয়। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। নিশান ফার্নান্ডোকে মিরাজের ক্যাচে পরিনত করে প্যাভিলিয়নের পথ ধরান খালেদ আহমেদ। ২ রান করেন তিনি। খালেদের বলে বোল্ড হয়ে ১৭ রানে ফিরে গেলেন দিমুথ করুনারত্নে। কুশল মেন্ডিসকে ফেরালেন সেই খালেদ। জাকিরকে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফিরে গেলেন তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা